জয়পুরহাটে আগুনে পুড়ে গেছে ৬টি ঘর
জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ছয়টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কলেজ রোডের শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ডে ১০ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছেন।
জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর জাহানুর ইসলাম জানান, গতকাল রাতে শান্তিনগর এলাকার পৌরসভার গাড়িচালক সঞ্জয় চন্দ্র দেবের বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ওই বাড়ির ছয়টি ঘরের ফ্রিজ, বিভিন্ন আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে গেছে।
সঞ্জয় চন্দ্র দেব দাবি করেন, খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে সব কিছু পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট