Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৪ পয়েন্টে যানজট ও ডাকাতির শঙ্কা
দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরছে : সেনাপ্রধান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পতাকা উৎসব
ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মিলল আরও একজনের রক্ত

কুমিল্লায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার হোমনা উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া মহসিনের দাদা কফিল শাহ’র মাজার ও তার পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। এ সময় তারা ওই এলাকার আরও চারটি মাজারেও হামলা চালায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহসিনের পরিবারের বাড়িঘর ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া মহসিনের দাদা ‘কফিল উদ্দিন শাহ’ নামে প্রতিষ্ঠিত মাজারসহ আরও চারটি মাজারে হামলা চালানো হয়।

স্থানীয়রা আরও জানান, ওই মাজারকে কেন্দ্র করে নিয়মিত মাদকের আড্ডা ও নানা অপকর্ম চলতো। তবে সচেতন মহল মন্তব্য করেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উপস্থিত ছিলেন— কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ ব্যাপারে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মহানবী (স.)-কে কটূক্তির অভিযোগকারীকে গতকালই (বুধবার) অতি স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আজকে যারা মাজার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে যদি কারো উসকানি বা ইন্ধন থেকে থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর ইউনিয়নের আলেক শাহর ছেলে মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজি (স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে ও পুলিশ সেদিনই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন।

কুমিল্লা মাজার অগ্নিসংযোগ
০১ মে ২০২৬
বিদ্যুৎস্পর্শে আহত ৩ শ্রমিকের দুজনের মৃত্যু, শঙ্কায় অপরজন
০১ মে ২০২৬
চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু
০১ মে ২০২৬
জলাবদ্ধতায় দুর্ভোগে ৩০ হাজার শিক্ষার্থী, বেঞ্চের ওপর বসে পরীক্ষা
৩০ এপ্রিল ২০২৬
সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ
২৯ এপ্রিল ২০২৬
পানির নিচে ১৭৩৩ হেক্টর জমির ধান, বিদ্যুৎ বিপর্যয়
২৭ এপ্রিল ২০২৬
কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড
২২ এপ্রিল ২০২৬
ক্লাস চলাকালে খসে পড়ল পলেস্তারাসহ বৈদ্যুতিক ফ্যান
১৭ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য মাথা ন্যাড়া করলেন আরও ৯ জন!
১৫ এপ্রিল ২০২৬
কুমিল্লায় ৪ কোটি টাকার নিষিদ্ধ পণ্য ধ্বংস
১৩ এপ্রিল ২০২৬
‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি
  2. ঈদুল আজহার দিনের আবহাওয়া পূর্বাভাসে যা জানা গেল
  3. লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. চোখের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল পুরো পরিবার
  5. সিলেটে ছিনতাই হওয়া কোরবানির ৩ গরু রাজধানীর মাংসের দোকান থেকে উদ্ধার
  6. ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x