Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:০০, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৪, ০৮ এপ্রিল ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:০০, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৪, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যাকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যুদণ্ড
জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ : ডা. শফিকুর
তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস
জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন চূড়ান্ত হলো যাদের
বিরোধী দলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রের পরিবর্তন প্রক্রিয়ায় বড় ভূমিকা আইনজীবীদের : শিশির মনির

আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:০০, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৪, ০৮ এপ্রিল ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
২১:০০, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১৪, ০৮ এপ্রিল ২০২৬
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’ ময়মনসিংহ ইউনিটের নবীন আইনজীবীদের পরিচিতি সভায় বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি : এনটিভি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, রাষ্ট্রের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আইনজীবীদের। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের যে আশা আমরা করেছিলাম, তা যদি না করতে পারি; তাহলে যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম তা অপূর্ণাঙ্গ থেকে যাবে।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’ এর ময়মনসিংহ ইউনিটের নবীন আইনজীবীদের পরিচিতি সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট শিশির মনির।

সংগঠনটির ময়মনসিংহ ইউনিটের সভাপতি এ কে এম আমান উল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, মহানগর জামায়াতের আমির কামরুল আহসানসহ অন্যান্যরা।

শিশির মনির বলেন, সম্প্রতি বিচারকদের নিয়ে আদালত একটি রায় দিয়েছেন। সেই রায়ে অধস্তন বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হয়েছে। তাদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা—এগুলো আর রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে না । এগুলো সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। এর ফলে সুন্দরবন-বান্দরবনে আর বদলির আদেশ দিতে পারবে না আইন মন্ত্রণালয়। আর পারবে না বলেই সরকার ভীত হয়ে পড়েছে।

শিশির মনির আরও বলেন, আইনজীবীদের ফিটনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্টেমিনা ভালো না থাকলে ভালো আইনজীবী হওয়া যায় না। সারা রাত ঘেঁটে যা দরকার তা পাওয়া যায় না। পরের দিন কোর্ট। ভালো উকিলরা সময় নেন না, পচা উকিলরা সময় চায়। আদালতে গিয়া বলে মাই লর্ড সময় দেন, সময় দেন। জজ সাহেব বুঝে যায় এর ভেতরে জিনিস নেই। আদালতের জজ সাহেবরা আইনজীবীর সঙ্গে প্রভু-ভৃত্যের মতো আচরণ করেন। মনে হয় যেন কোনরকমে তাড়াইয়া দিতে পারলেই বাঁচে। এজন্য উকিলরাই দায়ী। উকিলরা গিয়া বলেন, বেল দেন স্যার, দয়া করেন স্যার—এগুলার কারণে জজ বুঝে যায়, এর ভেতরে জিনিস নেই। তখনই তুচ্ছ-তাচ্ছিল্য করেন। সত্যিকার অর্থে আমার-আপনার ভেতরে যদি আইন আরগুমেন্ট থাকে, মেটেরিয়াল থাকে, তাহলে ওই জজ সাহেব আপনার-আমার কাছে আইন শেখার জন্য আসতে বাধ্য।

অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, যিনি সহকারী জজ হিসেবে চাকরিতে আসেন, তিনি কতটুক লেখাপড়া করে আসেন। বিশ্ববিদ্যালয় পাস করে ছয় থেকে আট মাসের মধ্যে বিসিএস পরীক্ষায় পাস করে পোস্টিং পান। কিছু কিতাবি নলেজ ছাড়া বাস্তবে তার তো আইন ভালো জানার কথা নয়। এজন্য যারা সত্যিকারের সিনিয়র, তাদের কাছে বিচারকরা কোনো না কোনো কারণে দায়বদ্ধ থাকেন। এজলাস থেকে নেমে চা পানের দাওয়াত দেন। সবাইকে তো দেন না। সবাইকে নয়, কার্যকর লোকটাকেই তারা দাওয়াত দেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ বলেন, বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামিক লইয়ার্স কাউন্সিল নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ  লইয়ার্স কাউন্সিলের’ যাত্রা শুরু হয়। সে সময় একটি লক্ষ্য ছিল আইনের শাসন। ৫১ দিনের বর্তমান সরকারে কোনো আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নেই। কয়েকদিন ধরে বাংলাদেশে যা হচ্ছে, তা হলো স্বেচ্ছাচারিতা। ভোলায় একজন নারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সংবিধান-আইন-মানবাধিকার কোনো কিছু্‌ই আর বাংলাদেশে সুরক্ষিত নেই।

শিশির মনির আইনজীবী বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ

সংশ্লিষ্ট সংবাদ: শিশির মনির

১৩ এপ্রিল ২০২৬
গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির
০৯ এপ্রিল ২০২৬
আজ বিচার বিভাগের জন্য কালো দিন : শিশির মনির
০৮ এপ্রিল ২০২৬
জুলাই সনদের সমস্যা বিষয়বস্তুতে নয়, বাস্তবায়ন প্রক্রিয়ায় : শিশির মনির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সব উপজেলা পরিষদ ভবনে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ মন্ত্রণালয়ের
  2. ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার
  3. বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ
  4. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৬ পরীক্ষার্থী
  6. জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x