Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৬, ১৩ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৬, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত
আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে ২৩ জন নিহত
ভারতে ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে বক্তাদের বাধা দিচ্ছে সরকার

ভিসা দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনের

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৬, ১৩ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৬, ১৩ অক্টোবর ২০২৬
রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি : এনটিভি

দালালের সহায়তা না নিয়ে নিজেদেরই নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হঠাৎ নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে এসে তিনি ভিসার জন্য আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সাংবাদিকদের জানান, ভিসা সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না এবং আবেদনকারীদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, তা দেখতে তিনি নিয়মিত এখানে আসেন। এ দিনের পরিদর্শনও ছিল তার নিয়মিত কার্যক্রমের অংশ। বিশেষ কোনো সমস্যা তার চোখে পড়েনি। তবে আবেদনকারীদের ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন।

সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়। এ জন্য সময় পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে হবে, যাতে সেবা নিতে আসা মানুষকে অযথা ভোগান্তিতে পড়তে না হয়।

দালালদের বিষয়ে সতর্ক করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের ব্যাপারে সতর্কবার্তা দেয়। ভিসার আবেদন করতে গিয়ে কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে আবেদনকারীদের নিজেদেরই নির্ধারিত স্লট নিতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।

মনোজ কুমার আরও বলেন, দালালরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাদের মাধ্যমে আবেদন করতে গেলে কাগজপত্রসংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই দালালের কাছে না গিয়ে নিয়ম মেনে নিজ উদ্যোগে আবেদন করাই ভালো। এতে অনাকাঙ্ক্ষিত সমস্যা ও হয়রানির ঝুঁকি এড়ানো সম্ভব।

ভিসা সেন্টার পরিদর্শনের সময় মনোজ কুমার ভিসা সেন্টারে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা জানার চেষ্টা করেন। তার এ পরিদর্শনের উদ্দেশ্য ছিল সেবার স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা।

ভিসা সেন্টারে আবেদনকারীদের চাপ সামলাতে নিয়মিত নজরদারি ও কার্যকর ভিড় ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন মনোজ কুমার। একই সঙ্গে আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রস্তুত রাখা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন তিনি।

তবে আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দালালনির্ভরতা কমানো গেলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে প্রত্যাশা সেবাগ্রহীতাদের।

ভারত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভিসা সেন্টার

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

৩ ঘন্টা আগে
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত
১৩ নভেম্বর ২০২৬
ভারতে ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে বক্তাদের বাধা দিচ্ছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x