প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ-সদস্য মির্জা ফয়সল আমীন এবং এলিজা জামানকে শপথ বাক্য পাঠ করান।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যদ্বয় রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক