নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
সৈয়দ আজাদ সুবহানী। ফাইল ছবি
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
আজ বুধবার (৪ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালনরত সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক