কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে হামজা চৌধুরীর ‘ত্রিমুকুট’, বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো আসর বসেছিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।গতকাল শুক্রবারের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় তাদের অবদানের স্বীকৃতি। তবে এবারের পুরো আসরের সব আলো একাই কেড়ে নিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। নারী ফুটবলার...