ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে ১৯ জুন
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হল আগামী ১৯ জুন থেকে বন্ধ হচ্ছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আগামী ১৯ জুন দুপুর দেড়টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে হবে। শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে আগামী ৪ জুলাই সকাল ৯টায়। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

ইবি সংবাদদাতা