ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা এবং বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।
নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬
