বিয়ের পিঁড়িতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদান বিয়ের পিঁড়িতে বসেছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের পোশাবে সাজা ছবি শেয়ার করে ওমর লেখেন, ‘গতকাল নতুন এক যাত্রা শুরু হলো’। অন্যদিকে নিধিও একই ছবি পোস্ট করে লেখেন, ‘হয়ে গেল ভাই’। দুইজনের পোস্টেই যুক্ত ছিল আংটির ইমোজি। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার পর অবশেষে শুভ পরিণয়ে আবদ্ধ হলেন তারা।
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪
