রাশিফল
মেষের রোমান্স শুভ, আয় বাড়বে মিথুনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৭। শুভবার সোম ও রোববার। শুভ রত্ন এমিথিস্ট ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি চাপা ও সৃজনশীল। চিন্তাভাবনা সব সময়ই একটা ব্যতিক্রমী খাতে প্রবাহিত হয়। নতুনের প্রতি আপনার আকর্ষণ সহজাত। ইনটুইশন ও অন্তর্দৃষ্টি প্রখর। উচ্চাভিলাষের অভাব আছে। অতিন্দ্রিয় ও রহস্য জগতের প্রতি দুর্নিবার আকর্ষণ রয়েছে। কাজকর্মের ব্যাপারে স্বাধীনচেতা ও অনেকাংশে খেয়ালি। জীবনে অপ্রত্যাশিত বাধা ও ঝামেলা মোকাবিলা করতে হবে। খেয়ালিপনা ক্ষতির কারণ হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি, জ্যোতির্বিদ পার্সেভাল লোয়েল, ড. আবু হেনা মোস্তফা কামাল, আনোয়ার আহমেদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মমর্যাদাবোধ অক্ষুণ্ণ থাকবে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগী হওয়ার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে বলে আশা করা যায়। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। কোনো আইনগত ঝামেলার সম্মুখীন হতে পারেন। গোপন শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ সৃষ্টি হতে পারে। পেশাগত ব্যাপারে যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের কারো কারো আনুকূল্য পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন। সাফল্য লাভের সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থে অথবা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠ কেউ আজ শত্রুতাও করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তা মিটে যেতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো যাবে না। ঠান্ডা ও অ্যালার্জিজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। শরীর ভালো থাকবে বলে আশা করা যায়। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক