গ্রীষ্মে জেন্টল পার্কের আয়োজন
গরম উপলক্ষে জেন্টল পার্কের বিশেষ আয়োজন। ছবি : সংগৃহীত
তারুণ্যের ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক এনেছে গরমে পড়ার উপযোগী সব পোশাক। তরুণ-তরুণীদের জন্য প্যাটার্ন বৈচিত্র্যে থাকছে ক্লোড স্লোডার, গাউন, চিনো প্যান্ট, কুল এবং এসিড ওয়াশ প্রোডাক্ট লাইনসহ কটন, টুইল, পলো এবং সিফন জর্জেটের বিশেষ ফরমাল ও ক্যাজুয়াল রেডি টু ওয়ার।
তাই গরমে আরামের রঙিন পোশাকের খোঁজে ঢু মারতে পারেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কক্সবাজার আর বগুড়ার শোরুমে। তবে ঢাকার বেইলি রোড, মিরপুর, এলিফ্যান্ট রোড, উত্তরা, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক শাখাগুলোতে গ্রীষ্মের ফ্যাশনে ট্রেন্ড ইন ক্যাজুয়াল অফিস পোশাকও থাকছে।
বর্ণিল গরমের পোশাকগুলো পাওয়া যাবে ৯৯০ থেকে ৪০০০ টাকার মধ্যেই। স্টোরগুলোর পাশাপাশি অনলাইনে ফেসবুক পেইজে পাবেন নিত্যনতুন পোশাকের আপডেট।

ফিচার ডেস্ক