রাশিফল
বেকার মকরের চাকরি হবে, তুলার যোগাযোগ শুভ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ২ ও ৩। শুভ বার সোম ও বৃহস্পতি। শুভ রত্ন মুক্তা ও পোকরাজ। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, নির্ভীক ও উচ্চাভিলাষী। সৃজনশীল, দয়ালু ও অন্যকে পরিচালিত করার গুণ আছে আপনার। সহজেই আপনি জনপ্রিয়তা লাভ করবেন। জ্ঞান ও অভিজ্ঞতা লাভের জন্য ভ্রমণের প্রতি থাকবে আপনার অসীম আগ্রহ। জীবনের লক্ষ্যে আপনি অবিচল। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এগুলে সাফল্য আপনার পদচুম্বন করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জুলিয়াস সিজার, সুরকার অস্কার হ্যামার স্টেইন, কবি পাবলো নেরুদা, নাট্যকার আবদুল্লাহ আল মামুন, অভিনেতা বিল কসবি, স্থপতি বাক মিনিস্টার ফুলার, রাজনীতিক এ কে এম গোলাম কবীর প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রু সম্পর্কে সাবধান থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো নাও যেতে পারে। দুপুরের পরে পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনের শুরুটা ভালোই যাবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মিথুন (২১ মে-২০ জুন)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। রক্তচাপ ও হৃদরোগ সম্পর্ক সতর্ক থাকলে ভালো করবেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কাজকর্মে আগ্রহ বোধ করবেন। গলার কোনো সমস্যার দেখা দিতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কোনো স্থাবর সম্পত্তি বেচাকেনা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় বুগতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সাহসিকতার সঙ্গে যেকোনো সমস্যা মোকাবিলা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। পোশাক নির্বাচনে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কাজকর্মে ভাগ্যের সহায়তা পাবেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্যের কারণে সুফল পেতে পারেন। ভ্রমণে আনন্দ পাবেন। কোনো সামাজিক সমস্যা দেখা দিতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।

ড. মুহম্মদ আনিসুল হক