আপনার জিজ্ঞাসা
বান্দা কী কী কাজ করলে আল্লাহ খুশি হবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম চৌধুরী জানতে চেয়েছেন, বান্দা কী কাজ করলে আল্লাহ খুশি হবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বান্দা কী কী কাজ করলে আল্লাহ খুশি হন?
উত্তর : বান্দার অনেক কাজ আছে যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হন। সবচেয়ে বেশি খুশি হন এমন কাজে, যে কাজে বান্দার সামর্থ্য নেই, তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন। যেমন—সামর্থ্য নেই, তবুও দুজন মেহমান নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করছেন। এটা একটা উদাহরণ দিলাম। বান্দার এমন কাজ দেখলে আল্লাহ হাসেন, খুশি হন। এ কাজগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। এ ছাড়া কোনো বান্দা যদি গুনাহ বা অন্যায় করার পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, সেটাতে আল্লাহ খুশি হন। বান্দা সত্যিকারভাবে প্রত্যাবর্তন করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এমন আরও অনেক বিষয় আছে। রাসুল (সা.) অনেকগুলো বিষয় হাদিসে আছে, সেগুলো পড়ে নিতে হবে। আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম।

এনটিভি অনলাইন ডেস্ক