আপনার জিজ্ঞাসা
ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে জামিলা নূর জানতে চেয়েছেন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য কি শুধু মুসলিমদের ভালোবাসলেই হবে? নাকি এখানেও কিছু করণীয় আছে? মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এটি অনেক বিশাল প্রশ্ন। মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে অনেক করণীয় আছে। আল্লাহর রাসুল (সা.) এর জন্য ছয়টি মৌলিক হকের কথা বলেছেন। মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এগুলো করতেই হবে। এগুলো হলো, অসুস্থ হলে তার সেবা করা, মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া, তার দাওয়াতে সামিল হওয়া, সালাম দিলে সালামের উত্তর দেওয়া, হাঁচি দিলে তার উত্তর দেওয়া, সে যদি কল্যাণের জন্য পরামর্শ চায়, সেটা দেওয়া। এরপরও মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পরস্পর দেখা করা, পরস্পর উপহার দেওয়া, একসঙ্গে বসার চেষ্টা করা, মতবিনিময় করা। সবচেয়ে বড় কথা, নিজের জন্য যা পছন্দ করবেন, মুসলিম ভাইয়ের জন্যও তাই পছন্দ করা।

এনটিভি অনলাইন ডেস্ক