আপনার জিজ্ঞাসা
যারা দুর্নীতি করে, তারা কোন জাহান্নামে যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার বনানী থেকে কবির হোসেন জানতে চেয়েছেন, যারা দুর্নীতি করতে থাকে, সংশোধন হয় না, তারা কোন জাহান্নামে যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যারা দুর্নীতি করতে থাকে, সংশোধন হয় না, তারা কোন জাহান্নামে যাবে?
উত্তর : দুর্নীতি করলেই কোন জাহান্নামে যাবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। দুর্নীতিবাজদের জন্য কোনো নির্দিষ্ট জাহান্নাম নেই। এটি হাদিসে আসেনি। তবে, আমরা দেখতে পাই যারা মৌলিকভাবে এ কাজগুলোর সঙ্গে জড়িত, তারা যদি তওবা না করেন, তাহলে তারা জাহান্নামে যাবেন। তবে, কোন জাহান্নামে যাবেন, সেটা আল্লাহই জানেন। তাদের এমন আগুনে নিক্ষেপ করা হবে, যে আগুন আল্লাহ ভয়ংকরভাবে তৈরি করেছেন। যেটিতে তাদের অন্তর পর্যন্ত বিচ্ছিন্ন করে দেবে। কিন্তু, ছাই বা কয়লা হবে না। তার মৃত্যুও হবে না। পৃথিবীর আগুনে মানুষ পুড়ে মারা যায়, কিন্তু ওই আগুনে দগ্ধ হবে, কিন্তু মারা যাবে না। এটা ভয়ংকর আগুন। দুনিয়ার আগুনের সঙ্গে তুলনা করার কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, কোন জাহান্নামে যাবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক