৪২ মিনিটে লেনদেন ২৫৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (৯ জুন)। লেনদেন শুরুর প্রথম ৪২ মিনিট বা সকাল ১০টা ৪২ মিনিটে ডিএসইতে ২৫৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। আজ লেনদেন শুরুর ৪২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ৭১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৯৮ দশমিক ৭১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭ দশমিক ২৮ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এশিয়া ইন্স্যুরেন্সের আট কোটি ৬২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের আট কোটি ১৪ লাখ টাকা, মনোস্পুল পেপারের সাত কোটি ৪৬ লাখ টাকা ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ছয় কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক