১০ লাখের বেশি শেয়ার বিক্রি করবেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা
ব্যাংক এশিয়ার লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার এক উদ্যোক্তা ১০ লাখ ৬৩ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন তার হাতে থাকা তিন কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ারের মধ্য থেকে ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে। উদ্যোক্তা প্রচলিত বিধি অনুযায়ী পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

নিজস্ব প্রতিবেদক