পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং চালুর সিদ্ধান্ত
ছবি : বিএসইসি লোগো
পুঁজিবাজারে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং অর্থাৎ একই দিনে শেয়ার বেচাকেনা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিএসইসির কমিশন সভায় দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জদ্বয়কে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিজস্ব প্রতিবেদক