Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৮, ০৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৮, ০৪ অক্টোবর ২০২৬
আরও খবর
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি ইমন
কতদিন মাঠের বাইরে থাকতে হবে লিটনকে?
লিটনের নেতৃত্বে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ, যা বললেন সৈকত
বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
আবুধাবিতে একদিনেই দুই রেকর্ড লিটন দাসের

সমাপনী অনুষ্ঠান বর্জন হকি দলের, বাংলাদেশের প্রতিনিধি লিটন

স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৮, ০৪ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৫০, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৫৮, ০৪ অক্টোবর ২০২৬
লিটন দাস ও পালোমা মিজুহো স্টেডিয়াম। ছবি: এএফপি

পদকের আশায় এশিয়ান গেমসে পা রেখেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। লক্ষ্য ছিল ফাইনাল, স্বপ্ন ছিল সোনা কিংবা অন্তত একটি পদক। শেষ পর্যন্ত ফাইনাল তো দূরের কথা, দ্বিতীয় সারির শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জটাও হাতছাড়া হয়েছে। দলের অধিনায়ক লিটন দাসও দুই ম্যাচে করতে পেরেছেন মাত্র ২ রান। ব্যাট হাতে ব্যর্থতার পাশাপাশি তার অধিনায়কত্ব ও আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা থাকছে লিটন দাসের হাতেই। অথচ শেষ মুহূর্তে পতাকাবাহক পরিবর্তনের চেষ্টা করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অন্য দুজনের নামও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আয়োজকদের কাছ থেকে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত লিটনের হাতেই থাকছে বাংলাদেশের পতাকা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে অন্য দুটো নামও দিয়ে পতাকাবাহক পরিবর্তনের অনুরোধ করেছিলাম। শেষ মুহূর্তে তারা আমাদের কিছু জানায়নি। ফলে লিটনের হাতেই থাকছে পতাকা।’

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ অবশ্য বলছেন, লিটনকে পতাকাবাহক করার সিদ্ধান্ত নেওয়ার সময় এমন পরিণতির কথা কেউ ভাবেনি। ক্রিকেট থেকে পদকের প্রত্যাশা থেকেই অধিনায়ককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘ক্রিকেটে পদক আসবে এটা ভেবেই আমরা ক্রিকেট দলের অধিনায়ককে পতাকার জন্য মনোনীত করেছিলাম। এটা কয়েকদিন আগে আয়োজকদের নাম দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া চূড়ান্তও হয়েছে।’

ক্রিকেটের ব্যর্থতার পর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বহরও হবে ছোট। কারণ শেষ দিনের মার্চ পাস্টে অংশ নিচ্ছে না পুরুষ হকি দল। এবারের গেমসে বাংলাদেশ ২২টি ডিসিপ্লিনে অংশ নিলেও খেলা শেষ হওয়ায় বেশিরভাগ ক্রীড়াবিদ এরই মধ্যে দেশে ফিরেছেন।

হকি দলের খেলোয়াড়েরা অবশ্য এখনো গিফুতে অবস্থান করছেন। নাগোয়ায় গিয়ে সমাপনী অনুষ্ঠানে মার্চ পাস্ট করে আবার গিফুতে ফেরা এবং পরদিন দেশে ফেরা তাদের জন্য বেশ ঝামেলার। তাই মার্চ পাস্টে দেখা যাবে না হকি খেলোয়াড়দের।

বাংলাদেশ পুরুষ হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘আগামীকাল দেশে যাওয়ার ফ্লাইট। হকি খেলোয়াড়েরা থাকে গিফুতে। নাগোয়ায় গিয়ে আবার গিফুতে এসে পরদিন দেশে ফেরা খেলোয়াড়দের জন্য কঠিন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানেও মার্চ পাস্টে হকি দলকে রাখা হয়নি বলে জানান তিনি। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র চার দিন পর হকির ম্যাচ থাকায় খেলোয়াড়দের সেখানে অংশ নেওয়ানো হয়নি।

হকি দলের সমাপনী অনুষ্ঠানে না থাকা নিয়ে অবশ্য অসন্তুষ্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মহাসচিব জোবায়েদুর রহমান রানা মনে করেন, আমন্ত্রণ পাওয়ার পরও কোনো দল অংশ না নিলে সেটি শৃঙ্খলার বিষয় হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, ‘হকি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা যদি না আসে সেটা তো শৃঙ্খলা পরিপন্থি হয়। আমরা দেশে ফিরে সকল দলের শৃঙ্খলার বিষয় পর্যালোচনা করব।’

বাংলাদেশের জন্য এশিয়ান গেমসের শেষটা হচ্ছে মিশ্র এক গল্পে। পদকের বড় প্রত্যাশা নিয়ে যাওয়া ক্রিকেট দল ফিরছে হতাশা নিয়ে, অধিনায়ক লিটন দাস আবার সেই হতাশার মাঝেই বহন করবেন দেশের পতাকা। আর সমাপনী দিনের মার্চ পাস্টে বাংলাদেশের প্রতিনিধিত্বও হবে আগের তুলনায় ছোট, কারণ থাকছে না হকি দল।

এশিয়ান গেমস লিটন দাস

সংশ্লিষ্ট সংবাদ: এশিয়ান গেমস

০১ অক্টোবর ২০২৬
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ পাকিস্তান
০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
৩০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন ও টিভিতে আজকের যত খেলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিলেট টেস্ট: ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
  2. শেষ মুহূর্তের গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
  3. অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার
  4. টিভি ও অনলাইনে আজকের খেলা
  5. নাটকীয় ড্রয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল ভুটান-শ্রীলঙ্কা
  6. এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x