Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:২৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৪ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:২৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৪ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক দক্ষিণ আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
‘নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা ছিল রিজিকে’
সিলেট টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
সিলেট টেস্ট: হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২২:২৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৪ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:২৫, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:২৭, ০৪ নভেম্বর ২০২৬
প্রথম টেস্টে উইকেট নিয়ে উদযাপন করছে বাংলাদেশ। ছবি : এএফপি

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে সময়টা ভালোই যাচ্ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও দেখছিল টাইগাররা। কিন্তু সর্বশেষ দুটি টেস্টে ফলাফল ভালো হয়নি। সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিলেটে এবার তাই টাইগারদের বড় লক্ষ্য সিরিজ বাঁচানো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভির মতো থার্ডপার্টি প্ল্যাটফর্মে।

হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দুই ইনিংসের এক ইনিংসেও দায়িত্ব নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। দ্বিতীয় ইনিংসে তো হাফসেঞ্চুরিই করতে পেরেছিলেন মোটে একজন ব্যাটার।

এই হারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে আরও ওপরে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। তাই সিলেটে ঘুরে দাঁড়িয়ে শুধু সিরিজে সমতা ফেরানোই নয়, বরং আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের মনোবল চাঙ্গা করতে জয় ছাড়া অন্য কিছু বিকল্প নেই টাইগারদের সামনে।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করতে সম্পূর্ণ স্পিননির্ভর উইকেটের কৌশল নিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি বুমেরাং হয়। ঢাকার উইকেটে বাংলাদেশি স্পিনারদের চেয়ে অনেক বেশি সফল ও ধারালো ছিলেন সফরকারী বোলাররা। সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের দারুণ পারফরম্যান্স এবং বিভিন্ন কন্ডিশনে তাদের ম্যাচ জেতানোর ক্ষমতার কথা বিবেচনা করে স্পিন কৌশল নিয়ে দেশের ক্রিকেটপাড়ায় বেশ প্রশ্ন উঠেছে।

যে কারণে সিলেট টেস্টে চিরাচরিত স্পিন নির্ভরতা থেকে কিছুটা সরে এসে তুলনামূলক স্পোর্টিং ও ভারসাম্যপূর্ণ উইকেটে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সিলেটের উইকেটে সাধারণত ম্যাচের প্রথম দুই দিন পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন, আর শেষের দিকে পিচ স্লো হয়ে স্পিনাররা কার্যকারিতা দেখাতে পারেন।

উইকেটের পরিস্থিতির কারণে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে সিলেটের পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এক স্পিনার কমিয়ে বাড়তি একজন পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ কিংবা সিলেটেরই স্থানীয় ছেলে পেসার ইবাদত হোসেন চৌধুরীর একাদশে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ায় দুর্ভাগ্যবশত এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তবে প্রথম টেস্টে চোটের কারণে বাইরে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম সুস্থ হয়ে দলে ফেরায় বড় একটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

এদিকে মুমিনুলের শূন্য স্থানে দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসানও একাদশের লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ফর্মে থাকা অমিত সর্বশেষ দুই ইনিংসে একটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি ৯৪ রানের চমৎকার এক ইনিংস খেলেছিলেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, এই মাঠে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে ৩টিতে জয় ও ৩টিতে হেরেছে বাংলাদেশ। ২০১৮ ও ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠে হারলেও, সর্বশেষ দুটি টেস্টে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল টাইগাররা।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামবে ক্যারিবীয়ানরা। টেস্টে এখন পর্যন্ত ১১টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ২০০৯ ও ২০১৮ সালের দুটি সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। বিপরীতে আটটি সিরিজ জিতেছে ক্যারিবীয়রা এবং একটি সিরিজ ড্র হয়েছিল।

দুই দলের মোট ২৩টি টেস্ট লড়াইয়ের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টিতে এবং হেরেছে ১৬টিতে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারীরা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

০৯ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬
হৃদয় ও মুশফিকের বিদায়ে ড্র এর দিকে এগোচ্ছে ম্যাচ 
০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ভরসার নায়ক তাওহিদ হৃদয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হার দিয়ে
  2. উয়েফা নেশনস লিগে জার্মানি ও নেদারল্যান্ডসের জয়
  3. বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা
  4. খেলাধুলার মাধ্যমেই ঘটাতে চাই সামাজিক বিপ্লব : আমিনুল হক
  5. জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তান ম্যাচের হার ভুললো বাংলাদেশ
  6. রেকর্ড গড়েও থামতে চান না হ্যারি কেইন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x