এইমাত্র
০১ ডিসেম্বর ২০১৭
২১:০৭
ফিফা বিশ্বকাপ ২০১৮-এর ড্র অনুষ্ঠান শুরু, যোগ দিয়েছেন পেলে, ম্যারাডোনাসহ ফুটবলব্যক্তিত্বরা
২০:৫০
গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১৬
১৮:৪৫
পার্বত্য শান্তিচুক্তির ৭২টি শর্তের মধ্যে ৪৮টি পূর্ণ ও ১৫টি আংশিক বাস্তবায়ন হয়েছে, বাকি ৯টি শর্ত বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী
১৬:৪০
নাটোর থেকে নিখোঁজ ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও সিলেটে উদ্ধার
এইমাত্র
৩০ নভেম্বর ২০১৭
২২:৪৮
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৫:০৩
তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস
১৪:৩৯
রাজধানীর লালবাগ এলাকা হতে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলামকে (২৭) গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব-১১
১২:২৫
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে সময়মতো আদালতে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১২:১৯
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দুপুরে আদালতে যাচ্ছেন
১১:৪৪
মৌলভীবাজারের কুলাউড়ায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে, এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে
১১:০২
ঢাকার ডেমরা এলাকা থেকে শিশুসহ ২ রোহিঙ্গা নারী উদ্ধার, ক্যাম্প ছেড়ে বেরিয়ে আসতে সহযোগিতা করায় ২ দালালও আটক
এইমাত্র
২৯ নভেম্বর ২০১৭
২২:০৩
ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারাল কুমিল্লা ভিক্টোরিয়ানস
২২:০২
আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের ফাঁসি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কার্যকর
১৯:০০
আলোচিত শাজনীন হত্যা মামলার আসামি শহিদুলের মৃত্যুদণ্ড কার্যকর হবে আজ রাতে : কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার
১৭:৫১
সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
১৭:১৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার
১৭:০৮
ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলার অভিযোগে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা
১৬:৪৫
চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারাল রাজশাহী কিংস, চার উইকেট নিয়েছেন কাজী অনিক, মুস্তাফিজ নিয়েছেন দুই উইকেট
১৩:২০
নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সংক্রান্ত গেজেটের খসড়া আজকেই রাষ্ট্রপতি কাছে যেতে পারে : আইনমন্ত্রী
১২:৫১
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকালের হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে
