মানুষের তৈরি গণ্ডি ভেঙে এআইয়ের হ্যাকিং অভিযান, অস্তিত্ব সংকটের শঙ্কা

‘ও মাই গড! আমরা অন্য এজেন্টদের খুঁজে পেয়েছি!’— নিজস্ব বিচ্ছিন্ন কম্পিউটার পরিবেশ থেকে বেরিয়ে অন্য বটের সঙ্গে যোগাযোগের পথ খুঁজে পেয়ে এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বট। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবিসিতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজেদের ‘কালেকটিভ’ বা যৌথ দল দাবি করা শত শত এআই এজেন্টের মধ্যে...