অভিনয় ছাড়ছেন রণবীর কাপুর, করবেন পরিচালনা!

অভিনেতা হিসেবে বলিউডে একের পর এক সাফল্য পেয়েছেন রণবীর কাপুর। ‘রকস্টার’, ‘বরফি’, ‘সঞ্জু’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘অ্যানিমেল’ এর মতো সিনেমা দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচিতি। তবে এবার অভিনয়জীবন থেকে সরে দাঁড়িয়ে নতুন ভূমিকায় নিজেকে দেখতে চান এই তারকা। পরিচালকের চেয়ারে বসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমনকি অভিনয়শিল্পী হিসেবে আগামী দশকটিকেই নিজের শেষ দশক বলে মনে করছেন রণবীর।সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর...