১ বছরে কনসার্টের টিকিট বিক্রি আয় ১ হাজার ১৮৮ কোটি টাকা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮৮ কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাব অনুযায়ী, এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই ব্যান্ড।কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া জুংআং ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ আগস্ট...