ঘরে বসে দেখা যাবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৬ আগস্ট রাত ১২টার পর, অর্থাৎ ২৭ আগস্ট থেকে দেশ-বিদেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের অভিজ্ঞতা এবং নিজের চারপাশের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি, ক্ষমতার...