ফেলে রাখা ল্যাপটপেই সাশ্রয়ী প্রযুক্তি, মিলছে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা

বাংলাদেশে প্রযুক্তিপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কম বাজেটের মানুষের জন্য মানসম্মত কম্পিউটার ও ল্যাপটপ কেনা কঠিন হয়ে উঠছে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে পড়ে থাকা বিপুলসংখ্যক পুরনো ল্যাপটপ-পিসি পুনর্ব্যবহারের মাধ্যমে এই সংকটের একটি কার্যকর সমাধান হতে পারে। পুরনো প্রযুক্তিপণ্য সংগ্রহ, রিফার্বিশ ও পুনর্ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন মানুষের প্রযুক্তি ব্যবহারের খরচ কমানো সম্ভব,...