এইমাত্র
২৮ এপ্রিল ২০১৬
১৫:৪৭
পঞ্চম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমার তারিখ ২ মের পরিবর্তে ৩ মে নির্ধারণ করা হয়েছে
১৩:৫৪
যাত্রাবাড়ী থানার বিস্ফোরক মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খানসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
১৩:৪০
দেশের কোথাও কোনো মসজিদ-মাদ্রাসায় আইএসের অস্তিত্ব পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:২৪
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানার জামিন নাকচ, অভিযোগ গঠনের শুনানি ৪ মে
১১:৩১
দেশের প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনি সহায়তার জন্য হেল্প-লাইনের উদ্বোধন; ১৬৪৩০-তে ডায়াল করে বিনামূল্যে আইনি সহায়তা নেওয়া হবে
১১:৩১
শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী পণ্যবাহী জাহাজ ধর্মঘট শুরু করেছে মালিকপক্ষ
১১:০০
কুষ্টিয়ার দহকুলায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, আহত ১০
এইমাত্র
২৭ এপ্রিল ২০১৬
১৫:৩৯
দ্বিতীয় দফা রিমান্ড শেষে শফিক রেহমানকে জেলহাজতে প্রেরণ, কারাবিধি মোতাবেক চিকিৎসা ও ডিভিশন দেওয়ার নির্দেশ আদালতের
১৩:৫১
দেশে হত্যা, গুম এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আর কারো কোনো অধিকার নেই : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
১২:৫৫
আদালতে আত্মসমর্পণের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে
১২:৫৪
কোনো বিশ্বাস, লেখালেখি বা মুক্তবুদ্ধির চর্চার কারণে জুলহাজের মতো মৃত্যু কাম্য নয়, জঙ্গিবাদ ঠেকাতে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
১২:১৯
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট
১১:১৯
জুলহাজ মান্নান ও তনয় হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে : ডিএমপি কমিশনার
১১:০৩
বাংলাদেশি দম্পতি গোলাম রাব্বি ও শামিমা রাব্বি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে তদন্ত দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৯:৩২
আশুলিয়ার পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার
এইমাত্র
২৬ এপ্রিল ২০১৬
১৪:৩১
দেশকে অস্থিতিশীল করতেই টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিরা নিয়ন্ত্রণে আছে, শিগগিরই কলাবাগানে জোড়া খুনের রহস্য জানানো হবে— ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
১৩:৩৯
সীমাহীন ব্যর্থতা ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপিকে দায়ী করছে সরকার- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ
১২:৩৩
বিচারপতিদের অপসারণসংক্রান্ত আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের ফলে বিচার বিভাগ ও সংসদকে মুখোমুখি দাঁড় করাবে না : আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক
০০:৩৬
মাগুরার শ্রীপুরের কচুয়াগ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ৭ জনকে কুপিয়ে আহত
