এইমাত্র
১৬ ডিসেম্বর ২০২৪
১০:২৫
যদি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বল্প সংস্কারের পর নির্বাচনে দিতে হয় সেক্ষেত্রে ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের প্রথম দিকে নির্বাচনে দেওয়া সম্ভব হবে : জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা
১০:১৯
২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের প্রথমভাগের মধ্যে নির্বাচনের কাজ শেষ করতে চাই, এই সরকারের আমলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে : প্রধান উপদেষ্টা
১০:১৫
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভিসা সেন্টার ঢাকায় আনতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যাঙ্কিং খাতে আস্থা ফিরে এসেছে : প্রধান উপদেষ্টা
১০:০৯
এ বছরের বিজয় দিবস বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ, স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ; যে নিরেট ঐক্যের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে তা আরও জোরদার হয়েছে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা
০৯:০৪
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এইমাত্র
১৫ ডিসেম্বর ২০২৪
১১:৫০
প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার : জনপ্রশাসন সচিব ড. মুখলেছুর রহমান
১১:১৯
কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য অনুসন্ধান করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
১১:১৯
জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়া হয়েছে
০৮:৩৪
ঢাকা-জয়দেপুর রুটে চার জোড়া ট্রেন চলাচল শুরু, উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা
এইমাত্র
১৩ ডিসেম্বর ২০২৪
১৮:৫৭
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয়, এমন কথা বলা যাবে না যা সমস্যাকে উসকে দেয় : মির্জা ফখরুল; পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৬:০৩
তারুণ্যের কবি হেলাল হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)
১৩:৪২
আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, জামায়াত ক্ষমতায় এলে নারী-পুরুষ সমান মর্যাদা পাবে : জামায়াত আমির
১৩:৪১
ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে : সারজিস আলম
১০:৪২
ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
০৯:০০
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস
০৮:৩৫
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এইমাত্র
১২ ডিসেম্বর ২০২৪
১৭:২৪
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জুনাইদ আহমেদ পলক এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা
১০:৫৮
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
এইমাত্র
১১ ডিসেম্বর ২০২৪
১৫:৪২
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে :মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
০৮:২৬
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের প্রতিবাদে আগরতলা অভিমুখে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লংমার্চ কর্মসূচি আজ
