এইমাত্র
৩০ অক্টোবর ২০২৪
১৬:৫৬
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, পিছিয়ে ৫৩৭ রানে
১৫:৪৭
অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছু জানাননি শান্ত : বিসিবি প্রধান; চট্টগ্রামে গিয়ে বসবেন শান্তর সঙ্গে
১৪:০০
দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
১৩:৫০
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন কর্মী নিহতের দাবি ইউপিডিএফের, প্রতিবাদে আগামীকাল সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক
১৩:৪৯
প্রাথমিকভাবে ৩০০ জন শিক্ষার্থী প্রতিদিন চার ঘণ্টা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে, আপাতত ৭০০ জনকে নেওয়ার চিন্তাভাবনা আছে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
১২:৫৭
অন্তর্বর্তী সরকার যা-ই করুক তা জনগণের দ্বারা প্রত্যায়িত হতে হবে, কোনো ভুল হলে রাষ্ট্র বিপদে পড়ে যাবে : মির্জা ফখরুল
১২:৫৭
অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না, দাম কমিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা
১১:৫৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল
০৯:০৯
নড়াইলের তুলারামপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত
এইমাত্র
২৯ অক্টোবর ২০২৪
১৬:১৩
বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু, প্রথমে লন্ডন এবং সেখান থেকে নেওয়া হবে তৃতীয় একটি দেশে : ব্যক্তিগত চিকিৎসক জাহিদ
১৪:৩৯
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুনের পদত্যাগ
১২:৩৯
দেশে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে, নির্বাচন কমিশন গঠনের জন্য দুু-একদিনের মধ্যে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন হবে : আইন উপদেষ্টা
১০:৫১
আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সিপিবিসহ ১১ দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে চেয়ে হাইকোর্টে করা রিট চালাবেন না হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম : আইনজীবী আহসানুল করিম
০৯:৩৩
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
এইমাত্র
২৮ অক্টোবর ২০২৪
১৮:৪৪
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার : প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব
১৮:৪৪
৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ
১৫:২৩
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ও ক্যাম্পাসে সবধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত : উপাচার্য
১২:০৬
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, আগামীকাল শুনানি : আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম
১১:৫৪
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম
১১:৩১
পর্যায়ক্রমে সবধরনের আয়কর অনলাইনে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, পুরো প্রক্রিয়া হবে মসৃণ ও ঝামেলামুক্ত : প্রধান উপদেষ্টা
