এইমাত্র
০৪ আগস্ট ২০২৪
১৪:৩৭
সিরাজগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, পিরোজপুর, মোংলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, থানায় হামলা, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর; বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ি, দুদক ও বিএনপি অফিস ভাঙচুর; দিনাজপুরে সংসদ সদস্য ইকবালুর রহিমের বাসায় ভাঙচুর; টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাসায় অগ্নিসংযোগ
১৪:৩১
রংপুরে ওয়ার্ড কাউন্সিলর হারাধন হারা ও যুবলীগকর্মী খসরুসহ চারজন, মুন্সীগঞ্জে দুজন, মাগুরায় ছাত্রদল নেতা রাব্বি, কুমিল্লায় একজন ও বগুড়ায় একজন নিহত, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে সাংবাদিকসহ আহত শতাধিক
১৩:০৩
ফের মোবাইল ইন্টারনেটে বন্ধ ফেসবুক–হোয়াটসঅ্যাপ
১২:২৭
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ হাইকোর্টে
১২:২১
গণভবনে বৈঠকে বসেছে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি
১১:৫৯
রাজধানীতে নিম্ন আদালতে শিক্ষার্থী-আইনজীবী-পুলিশর ত্রিমুখী সংঘর্ষ, ভাঙচুর, প্রিজন ভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ
১১:৫৩
রাজধানীর সব ওয়ার্ড এবং জেলা ও মহানগরে গণজমায়েত কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১০ নম্বরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল সমাবেশ
১১:৫১
মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় শিক্ষার্থী-আওয়ামী লীগের সংঘর্ষ, কয়েকজন গুলিবিদ্ধ; বগুড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ; মানিকগঞ্জের মানরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; মাগুরায় ঢাকারোড এলাকায় সংঘর্ষ; সিরাজগঞ্জ শহরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ; বাগেরহাটে শিক্ষার্থী-অভিভাবকদের খুলনা-বরিশাল মহাসড়কে অবস্থান; রংপুর টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ; নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এলাকায় অবরোধ; চাঁদপুরে দফায় দফায় সংঘর্ষ
১১:১৭
একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান
এইমাত্র
০৩ আগস্ট ২০২৪
২২:৩৬
জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে : সেনাপ্রধান
২২:২৫
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী
২০:৫৬
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষরা
২০:০০
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর
১৩:৪৯
আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩:২৭
ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আন্দোলন দমানো সম্ভব না : মির্জা ফখরুল; সাধারণ মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান
১৩:২১
বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা
১৩:০৬
গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের কথা শুনতে চাই, সংঘাত চাই না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৪১
খুলনায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে লবনচরা থানায় মামলা
এইমাত্র
০২ আগস্ট ২০২৪
১৭:৩৪
নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত
১২:৫২
প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক জাতি তা চায় না, পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : ওবায়দুল কাদের

Pages