এইমাত্র
১৭ জুলাই ২০২৪
১৯:৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন
১৭:১৮
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৩:০৩
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্বদ্যিালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
১২:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ; সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত
১২:২৬
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
১২:০২
নিরাপত্তা বিবেচনায় আট বিভাগীয় শহরের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শিক্ষা কার্যক্রম, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১১:৫০
শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে সারা দেশ থেকে ক্যাডার ঢাকায় এনে গুপ্তহত্যার পরিকল্পনা করেছে বিএনপি-জামায়াত : ওবায়দুল কাদের
এইমাত্র
১৬ জুলাই ২০২৪
২১:০১
অগ্নিসংযোগ করে অবরুদ্ধ করে রাখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাসা থেকে উদ্ধার করেছে বিজিবি
২০:৫৩
সকল শিক্ষা বোর্ডের ১৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত : আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
২০:৩৯
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা : শিক্ষা মন্ত্রণালয়
১৮:১৭
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন
১৫:৫২
ঢাকা সিএমএম কোর্টের সামনে ছাত্রলীগ ও কোটাসংস্কারপন্থি শিক্ষার্থীদের সঙ্গে মারামারি, ককটেল বিস্ফোরণ
১৩:৩৫
কোটা সংস্কারের দাবি ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাড্ডা, কুড়িল বিশ্বরোডে শিক্ষার্থীদের সড়ক অবরোধ; খুলনা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, রংপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ; চট্টগ্রামে সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ
১৩:২৯
টাঙ্গাইলে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, তিনজন আহত; ঝিনাইদহে ছাত্রলীগের লাঠিচার্জ, মাইক ভাঙচুর, আহত এক
১১:৫৬
প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৩৫
প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৫ জুলাই ২০২৪
১৪:২৬
আন্দোলনকারীদের কুৎসিত ও মুক্তিযুদ্ধবিরোধী স্লোগান প্রমাণ করে তাদের আন্দোলন সরকারবিরোধী : ওবায়দুল কাদের
১৩:২২
কুমিল্লা সদরের ধনাইতরিতে জোড়া খুনের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
১৩:০৬
যার ওপর যে দায়িত্ব সেগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে, দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে : প্রধানমন্ত্রী
১১:৫৩
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Pages