এইমাত্র
০৯ ডিসেম্বর ২০২২
১৬:৫৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন, শুনানি কিছুক্ষণের মধ্যেই
১৬:১৯
পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছে
১৬:১০
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিএমএম আদালত
১৫:১৬
রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করবে বিএনপি : ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জানান ডা.এজেডএম জাহিদ হোসেন
১৪:২২
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে
১২:১০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে : ডিবি প্রধান
১২:০৯
বাংলাদেশের নির্বাচন নিয়ে অযাচিত মন্তব্য করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না করতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের
১২:০৮
নারীদের নিজের পায়ে দাঁড়ানোর পথপ্রদর্শক ছিলেন বেগম রোকেয়া, অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:০৮
নারীদের নিজের পায়ে দাঁড়ানোর পথপ্রদর্শক ছিলেন বেগম রোকেয়া, অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
০৭:৫০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ, অভিযোগ বিএনপির
এইমাত্র
০৮ ডিসেম্বর ২০২২
২০:৪৬
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদ ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৩৩ নেতাকর্মী কারাগারে, ২৩ জন দুই দিনের রিমান্ডে; আমানউল্লাহ আমানসহ দুজনের জামিন মঞ্জুর
১৮:৪০
ঢাকার নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সমবেদনা, সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান
১৭:১১
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল শুরু; কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না
১৭:০৯
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪৫০ জনের মধ্যে ১১ জনকে সাত দিনের রিমান্ডের আবেদন; রিজভী ও আমানসহ অন্যান্য নেতাকর্মীদের কারাগারে পাঠানোর আবেদন
১৫:৪৭
নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী : জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৫:২২
যেসব দেশ কথায় কথায় উদ্বেগ প্রকাশ করে সেসব দেশেও রাজনৈতিক কর্মসূচি নিয়ম মেনেই করতে হয়, বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
১৩:৫৯
গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৩:১০
আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে না, সংরক্ষণ করে; রাস্তা দখল করে সরকার উৎখাত এতো সহজ না, আঘাত আসলে পাল্টা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৪৬
রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে আর সমাবেশ করতে দেওয়া হবে না : ওবায়দুল কাদের
১১:৪৬
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের দুপাশে পুলিশের ব্যারিকেড, প্রবেশ করতে পারেননি মির্জা ফখরুল; কার্যালয় খুলে দেওয়ার দাবি
