এইমাত্র
০৬ সেপ্টেম্বর ২০২২
১৩:০২
মেট্রোরেলের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ টাকা; সর্বনিন্ম ২০ টাকা; উত্তরা-কমলাপুর ১০০ টাকা; যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাড়া ফ্রি : ওবায়দুল কাদের
১২:২৭
হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক চলছে
১০:৪৭
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
০৯:৪৫
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গার্ড অব অনার প্রদান
এইমাত্র
০৫ সেপ্টেম্বর ২০২২
১৮:৫৬
দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জ্বালানি এবং মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে; রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় দুই দেশ : পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
১৭:৫৮
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিজ ট্রাস; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
১৩:৩৭
সপ্তাহ দুয়েকের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে, ভোটার তালিকা প্রকাশ মার্চে; ইভিএম পরীক্ষা-নিরীক্ষায় ত্রুটি পাওয়া যায়নি, হ্যাক করা সম্ভব নয় : সিইসি
১৩:১১
বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : বিএনপির প্রতি ওবায়দুল কাদের
১২:৫৯
১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সব কোচিং সেন্টার বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী
১২:৩৪
চার দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৫৮
কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন চলছে, দুপুরে বিএফডিসিতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন
০৭:৪১
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে সাত, আহত ৬৮
এইমাত্র
০৪ সেপ্টেম্বর ২০২২
২৩:৫৮
এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান; স্কোর- ভারত ১৮১/৭, পাকিস্তান ১৮২/৫
১৯:৩২
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান
১৬:৩৩
দেশে বর্তমানে ২০ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য মজুত আছে, খাদ্য সংকট হবে না, আমদানির মাধ্যমে মজুত আরও বাড়ানো হবে : মন্ত্রিপরিষদ সচিব
১৬:৩৩
প্রধানমন্ত্রীর ভারত সফরে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে : বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী
১৩:২৩
অন্যের শক্তিতে ক্ষমতায় টিকে আছে সরকার, সেকারণে পররাষ্ট্রনীতি নতজানু : মির্জা ফখরুল
১২:২৮
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম
১১:৪৫
নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করে মামলা
১১:০৩
করোনা মহামারির প্রভাব কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে সব জিনিসের দাম বেড়েছে, পানি-বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন

Pages