এইমাত্র
০৬ জানুয়ারি ২০২২
১৯:৪৫
করোনা সংক্রমণ এড়াতে ৯ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ
১৬:৩৯
দেশে নভেল করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২৮ হাজার ৯৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৭
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও নয়জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে ছয়জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩১
ওমিক্রন সংক্রমণ রোধে আপাতত লকডাউনের চিন্তা নেই, ১২ বছরের উর্ধ্বে শিক্ষার্থীসহ কেউ টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না : মন্ত্রিপরিষদ সচিব
১৩:০৫
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
১৩:০৫
রাজধানীর বাংলামোটরে আগুন নিয়ন্ত্রণে
১৩:০৫
আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে : মির্জা ফখরুল
১৩:০৫
ইউপি নির্বাচনে সহিংসতার দায় কমিশন নেবে না, এসব ঘটনা দলীয় কোন্দলের জন্য : সিইসি
১১:২৪
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১০:৫৫
রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
০৫ জানুয়ারি ২০২২
২২:৪৬
নওগাঁয় ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত ১
২০:১৬
১২ জানুয়ারি সংলাপের জন্য বঙ্গভবনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
১৯:০৯
ইউপি নির্বাচনি সহিংসতায় বগুড়ার গাবতলীতে ১, চট্টগ্রামের আনোয়ারায় ১, গাইবান্ধার সাঘাটায় ১, মানিকগঞ্জে ১, চাঁদপুরে ২ জনসহ মোট ৬ জন নিহত
১৬:৫২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই; নতুন করে আরও ৪ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় দুজন ও ঢাকার বাইরে দুজন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৪
দেশে নভেল করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ২৮ হাজার ৯০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩০
কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ চার জন আজীবন বহিষ্কার; ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি
১৩:৫৩
সিটি করপোরেশন নির্বাচনের আগে নারায়ণগঞ্জসহ ১৩ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
১৩:৫০
চট্টগ্রামের আনোয়ারায় ইউপি নির্বাচনে চাতুরী ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত
১৩:০৯
বিএনপির কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে, গণআন্দোলনের মুখে ভেসে যাবে সরকার : মির্জা ফখরুল; জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
১১:৫৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ১০ জন নিখোঁজ; উদ্ধার অভিযান চলছে

Pages