এইমাত্র
১০ ডিসেম্বর ২০২১
১৭:০৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ২৩ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ১৫ জন ও ঢাকার বাহিরে ৮ জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৫
দেশে নভেল করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১৭ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৫৪
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ ইস্যুতে ওয়াশিংটনের পক্ষে রায় ব্রিটিশ আদালতের
১৬:৪৮
বাংলাদেশিদের জন্য আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার : দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত
১৪:৩৮
নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত
১৩:৩৬
খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য : ওবায়দুল কাদের
১৩:৩৬
আন্দোলন দিয়ে মানবিকতা অর্জন করা যায় না, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনে কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী
১৩:৩৫
নিরাপদ সড়ক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
১২:৪৫
খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার : রিজভী আহমেদ; অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি
১২:৪৫
যারা নিয়মিত কর দেন, শুধু তাঁদের চাপ না দিয়ে এনবিআরকে নতুন করদাতা খুঁজে বের করতে হবে : অর্থমন্ত্রী; করদাতা বান্ধব সহজ আইন করার পরামর্শ
১০:০২
বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বলে দাবি র্যাবের
এইমাত্র
০৯ ডিসেম্বর ২০২১
২২:৫১
শাহজালাল বিমানবন্দরে সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান, রাতের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি
১৬:৪৯
তরুণ সমাজকে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা হবে, খেলাধুলার মধ্যে থাকলে ছেলে-মেয়েরা বিপথে যাবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; প্রত্যেক বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াবিদদের সহায়তার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনে আরও ২০ কোটি টাকা দেওয়ার ঘোষণা
১৬:৩২
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু ১০১ জনের, এ ছাড়া নতুন করে ডেঙ্গুতে আরও ৩১ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ২১ জন এবং ঢাকার বাইরে ১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:২৬
প্রধানমন্ত্রী সর্ম্পকে কটূক্তির অভিযোগে বিনএপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুর আদালতে মানহানির মামলা, সমন জারি
১৬:২২
দেশে নভেল করোনাভাইরাসে নতুন করে ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মৃত্যুবরণ করেনি, এই পর্যন্ত মোট মৃত্যু ২৮ হাজার ১৬ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:২৫
দুর্নীতির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পাঁচ বছরের সাজা হাইকোর্টে বহাল
১২:৪২
চট্টগ্রামের ষোলশহরে ড্রেনে পড়ে নিখোঁজের তিন দিন পর শিশু কামালের লাশ উদ্ধার
১২:৪২
রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতা শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের ফাঁসি এবং ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১২:০১
১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল, আগামী বছর একই রুটে চালু হবে বাণিজ্যিক চলাচল
