এইমাত্র
১২ নভেম্বর ২০১৮
০৭:১৭
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী
এইমাত্র
১১ নভেম্বর ২০১৮
২০:১৯
আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে অংশ নেবে গণফোরাম, নির্বাচন কমিশনকে ড. কামাল হোসেনের চিঠি
১৭:৪৬
নির্বাচন পেছানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল : সিইসি
১৭:৪০
আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ধানমণ্ডি কার্যালয়ে ১৮ নভেম্বর বেলা ১১টায়; নির্বাচন পেছানো কমিশনের এখতিয়ার, এতে আওয়ামী লীগের আপত্তি থাকবে না, যুক্তফ্রন্টেরও মহাজোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের
১৭:০৪
আগামীকাল সকাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে : রুহুল কবির রিজভী
১৬:৫৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের চিঠি
১৬:৪০
জোটবদ্ধভাবে নির্বাচন করতে দলের তালিকার বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি; ঐক্যফ্রন্টের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে ইসিকে কৃষক শ্রমিক জনতা লীগের চিঠি
১৬:০১
সব দলের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত, গণতন্ত্রের এ ধারা অব্যাহত থাকুক; আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রাখতে হাইকোর্টে রিট, প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল শুনানি
১৩:৫৭
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি : বাংলাদেশ ৩০৩/৫ (৯০ ওভার)
১৩:১২
আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের, তফসিল এক মাস পেছানোর দাবি
১২:৫৪
১৪ দলের সঙ্গে জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে জাসদের (ইনু) চিঠি
১২:৩১
বিএনপি নেতা মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলতে বাধা নেই : হাইকোর্ট
১২:৩১
এইচ এম এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু
১২:৩০
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব, দেশ ও খেলার স্বার্থে আপাতত ক্রিকেটে মনোনিবেশ করতে বলেছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
১১:৫৮
ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর থেকে ঢাকায় এনে কেন্দ্রীয় কারাগারের অধীনে বঙ্গবন্ধু মেডিকেলে কেন স্বাস্থ্য পরীক্ষা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল
১১:৩৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর চনুয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত, আহত ১০
১১:০৫
জোটগত প্রার্থীর বিষয়ে সময় বাড়ানোর আবেদন করতে বিকেলে নির্বাচন কমিশনে যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল
০৯:৪৮
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি : বাংলাদেশ ১৯৪/৩ (৫৫ ওভার)
০৯:২৬
দ্বিতীয় টেস্টে অভিষেক হলো মিঠুন ও খালিদের
