২৯ ডিসেম্বর বরিশালে, ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-মাদারীপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনি সভা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন। এ ছাড়া গোপালগঞ্জ-মাদারীপুরে ৩০ ডিসেম্বর নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরীর নির্বাচনি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় তিনি বরিশালবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এ ছাড়া ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এই খবরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তারা মনে করছে, অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে।

নিজস্ব প্রতিবেদক