এইমাত্র
১০ আগস্ট ২০২৪
১১:২৩
রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
১০:৫৮
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এইমাত্র
০৯ আগস্ট ২০২৪
২৩:০৫
অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগের অনুরোধ করা হল : আইএসপিআর
২২:১০
১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯ থানার মধ্যে ২৯১টি থানার কার্যক্রম চালু হয়েছে : পুলিশ সদর দপ্তর
২০:৩৯
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি বিজ্ঞাপন-প্রচারণায় ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে
১৭:৪২
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আগামীকাল রংপুর যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
১৫:৫৯
ওষুধের গাড়িতে করে কোটি কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন সাবেক অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনের গাড়িচালক, রাজধানীর সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের হাতে আটক
১৫:৪৫
বিজিবির নিরাপত্তাবলয়ে রংপুর ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী ২১ থানার স্বাভাবিক কার্যক্রম শুরু
১৩:১৮
ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৩:১০
উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টন : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,
১১:২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও শপথ নেওয়া ১৩ উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
এইমাত্র
০৮ আগস্ট ২০২৪
২১:৩০
শপথ নিলেন উপদেষ্টারা
২১:২৯
শপথ নিচ্ছেন উপদেষ্টারা
২১:২২
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
২১:২০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
২১:১৫
বঙ্গভবনে চলছে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান
২০:৩২
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস
১৯:২৪
বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তবর্তী সরকারের শপথ রাত ৯ টায়
১৯:১২
অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যারা : ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ. ফ. ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম
১৮:৫৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের পদত্যাগ
