এইমাত্র
০৮ আগস্ট ২০২৪
২১:৩০
শপথ নিলেন উপদেষ্টারা
২১:২৯
শপথ নিচ্ছেন উপদেষ্টারা
২১:২২
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
২১:২০
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
২১:১৫
বঙ্গভবনে চলছে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান
২০:৩২
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস
১৯:২৪
বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তবর্তী সরকারের শপথ রাত ৯ টায়
১৯:১২
অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যারা : ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ. ফ. ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম
১৮:৫৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের পদত্যাগ
১৫:১২
আমার প্রথম দায়িত্ব দেশে শৃঙ্খলা ফেরানো : ড. ইউনূস
১৪:৫৬
আমার কথা না শুনলে এখানে আমার দরকার নেই : ড. মুহাম্মদ ইউনূস
১৪:৪৬
বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করেছে, তরুণ প্রজন্ম বাংলাদেশকে পুনর্জন্ম প্রদান করেছে : ড. মুহাম্মদ ইউনূস
১৪:৪৫
আবু সাঈদের কথা বলতে গিয়ে বিমানবন্দরে কাঁদলেন ড. মুহাম্মদ ইউনূস
১৪:১৬
বিমানবন্দরে সংবর্ধনা জানান সেনাপ্রধানসহ তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্র-জনতা
১৪:১৫
ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস
১৩:৫৯
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
১৩:৫৭
কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছাবেন ড. মুহাম্মদ ইউনূস, বিমানবন্দরে সংবর্ধনা জানাবেন সেনাপ্রধানসহ তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্র-জনতা
১৩:৫১
বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট
১৩:৩৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনেক কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন, জানালেন ডিএমপির জনসংযোগ শাখার ডিসি মো. ফারুক হোসেন
১২:৪৭
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ
