এইমাত্র
১৮ ডিসেম্বর ২০২১
১৫:৪৫
বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু
১৫:২৩
নিউজিল্যান্ড সিরিজ আপাতত বাদ দেওয়ার সুযোগ নেই, ২১ ডিসেম্বর সব ক্রিকেটারের করোনা টেস্ট হবে, এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করব; নিউজিল্যান্ড থেকে এখন ক্রিকেটারদের ফিরিয়ে আনা সম্ভব নয়, নিউজিল্যান্ডও এ অবস্থায় ফ্লাই করে আসতে দেবে না : বিসিবিপ্রধান
১৩:৪৩
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এক লাখ ৩৫ হাজার ইয়াবাসহ আট জনকে আটক করেছে কোস্টগার্ড
১৩:৩৩
করোনা ইস্যুতে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের টেস্ট সিরিজ সিরিজ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিসিবি
১২:২৩
আগামীকাল থেকে মহাখালীর বিসিপিএস হাসপাতালে ষাটোর্ধ্বদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
১২:১৭
চট্টগ্রামের হাটহাজারীতে হোসেন আলী নামের এক প্রবাসী খুন, যুবলীগ নেতা হাশেম আলী আটক
১২:১৭
যুদ্ধাপরাধীর সন্তানদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া দুঃখজনক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
১০:২৭
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮৬টি স্বর্ণের বার উদ্ধার
এইমাত্র
১৭ ডিসেম্বর ২০২১
১৬:৫৫
অনুর্ধ্ব-১৯ সাফ নারী ফুটবলে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
১৬:৩৯
দেশে নভেল করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৪৩ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৫
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ১৪ জন আক্রান্ত; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৫
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আগামীকাল দুপুর ২টায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেষ হবে
১৩:০৫
তিন দিনের সফর শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১০:৪৬
সফরের তৃতীয় দিনে প্রার্থনায় অংশ নিতে রমনা কালীমন্দিরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
১০:২৪
জাপানের বন্দরনগরী এবং বাণিজ্যিক কেন্দ্র ওসাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
০৯:০৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত, আহত দুই
এইমাত্র
১৬ ডিসেম্বর ২০২১
১৬:৫৪
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৬:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত, এর মধ্যে ঢাকায় ১২ জন এবং ঢাকার বাইরে ৫ জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৩
করোনার নতুন ধরনের সংক্রমণের বিস্তার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ভারতের আরও জোরালো সহযোগিতা চাওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী; মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের মূল বিষয় ছিল র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা, এ নিয়ে পরবর্তীকালে আরও আলোচনা হবে
১৪:১৮
গাজীপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী মা-ছেলে নিহত, চালকসহ আহত দুই
