এইমাত্র
১৯ ডিসেম্বর ২০২১
১৮:১৩
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ১০৩ জনের; এ ছাড়া নতুন করে আরও ৫০ জন আক্রান্ত; এর মধ্যে ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরে ৩২ জন হাসপাতালে ভর্তি : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৪৩
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত, gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে
১৭:৩৪
দেশে নভেল করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৪৮ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৩৩
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী
১৬:৫১
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে কাল সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে যাবেন জাতীয় পার্টির আট সদস্যদের প্রতিনিধিদল
১৬:১১
মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার ক্ষমতায় চেপে বসে আছে; আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে : মির্জা ফখরুল
১২:৫৫
করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম উ‌‌‌দ্বোধন, দেওয়া হচ্ছে বয়স্ক ও ফ্রন্টলাইনারদের
১২:৩৭
সুস্থভাবে বুস্টার ডোজ কর্মসূচি বাস্তবায়নে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে, এপ্রিলের মধ্যে ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
১১:২৯
কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই
১১:২৯
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ : আইএমএফ
১১:২৮
বিজিবি দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
১৮ ডিসেম্বর ২০২১
১৮:১৯
রাজধানীর নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৮:১৯
ষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি
১৮:০৬
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ২৮ জন আক্রান্ত; এর মধ্যে ঢাকায় ২১ জন ও ঢাকার বাইরে সাত জন; মোট মৃত্যু ১০১ জনের : স্বাস্থ্য অধিদপ্তর
১৭:৫৪
দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
১৭:২১
নির্বাচন নির্বাচন খেলা দিয়ে লাভ হবে না, নির্বাচন দিতে হলে এর আগে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল
১৭:১২
দেশে নভেল করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৪৭ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:৪৮
সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির সমাবেশ চলছে, যোগ দিয়েছেন মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা; সমাবেশে দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি
১৫:৪৫
বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু
১৫:২৩
নিউজিল্যান্ড সিরিজ আপাতত বাদ দেওয়ার সুযোগ নেই, ২১ ডিসেম্বর সব ক্রিকেটারের করোনা টেস্ট হবে, এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করব; নিউজিল্যান্ড থেকে এখন ক্রিকেটারদের ফিরিয়ে আনা সম্ভব নয়, নিউজিল্যান্ডও এ অবস্থায় ফ্লাই করে আসতে দেবে না : বিসিবিপ্রধান

Pages