এইমাত্র
২৩ ডিসেম্বর ২০২১
১১:৫৭
কোয়ারেন্টিন ও বায়োবাবল ইস্যুতে আপাতত তিন ফরম্যাটে খেলতে চান না সাকিব আল হাসান, টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরিকল্পনা, জানুয়ারিতে বিসিবির সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি
১১:৩৮
এবার বই উৎসব হবে না, বছরের প্রথম দিন স্কুল থেকেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
১১:৩৫
মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
১১:২৬
রাজধানীর ওয়ারীতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
১০:৩৯
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে র্যাব
এইমাত্র
২২ ডিসেম্বর ২০২১
১৯:৪৯
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ
১৮:৪০
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে করা মামলা ডিবিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন গাজীপুরের সিএমএম আদালত
১৮:০৮
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার দুই আসামি বরখাস্তকৃত মেজর জিয়া ও আকরাম কোথায় আছে জানা নেই, তাদের খোঁজা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৭:৩৯
সংবিধানের ১১৮ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান হাসানুল হক ইনুর; নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে জাসদের সংলাপ
১৭:০৪
ছয় দিনের সফরে মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা
১৬:৫২
নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ-সংলাপ খেলা চলছে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আইনের খোড়া যুক্তি দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না সরকার : টাঙ্গাইলে মির্জা ফখরুল
১৬:৩৩
দেশে নভেল করোনাভাইরাসে আবারো একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৫২ জন; ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
১৬:০৮
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু ১০৪ জন; এ ছাড়া নতুন করে আরও ৭০ জন আক্রান্ত, এ মধ্যে ঢাকায় ১০ জন ও ঢাকার বাইরে ৬০ জন : অধিদপ্তর
১৫:৪৮
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে বঙ্গভবনে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল
১৫:৪০
ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবি সভাপতির হাতে ছেড়ে দিয়েছেন আকরাম খান, আগামী শুক্রবার নতুন স্ট্যান্ডিং কমিটি ঘোষণা হবে
১৪:১৪
হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
১২:২৩
ছয় দিনের সফরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৩৬
দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পব্যয় বাড়ে, যেখানে দুর্নীতির সুযোগ থাকতেই পারে, তবে দুর্নীতি দমনের চেষ্টা করছে সরকার : পরিকল্পনামন্ত্রী
এইমাত্র
২১ ডিসেম্বর ২০২১
২০:০১
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে ভারতকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জাপান
১৮:০৫
পারিবারিক কারণে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান, বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি
