ঋণমানে স্থিতাবস্থায় ইউনাইটেড পাওয়ার
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিসিএল) ঋণমানে দীর্ঘমেয়াদে এএ+ ও স্বলমেয়াদে এসটি-২ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় কোম্পানিটি স্থিতাবস্থায় রয়েছে।
কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ঋণমান মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতি শেয়ারে কোম্পানির আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৬৪ পয়সা।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম কমেছে ১ দশমিক ১২ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা। দিনভর এর দাম ১৪৯ টাকা ৬০ পয়সা থেকে ১৫৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৫০ টাকা ৬০ পসায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১৫০ টাকা ১০ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫০ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৭২ টাকা ২০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১৬ দশমিক ৪২।

অর্থনীতি ডেস্ক