Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
ISO Certificate of Union Insurance Co. Ltd.
রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি জেতার সুযোগ
Price Sensitive Information of Unilever consumer care Limited
General Information of Union Insurance Co. ltd.
৩৮ শতাংশ বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর

রেনাটার আয়োজনে ক্যানসার রোগে মানসিক সহায়তাবিষয়ক অনুষ্ঠান

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
রেনাটা লিমিটেডের আয়োজনে ক্যানসার রোগে মানসিক সহায়তাবিষয়ক অনুষ্ঠান। ছবি : রেনেটা

ক্যানসার রোগীদের মানসিক সহায়তার জন্য অনুষ্ঠান করেছে রেনাটা লিমিটেড। সাইকোলজিকাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের সহযোগিতায় গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মিরপুরের রেনাটা কার্যালয়ে ৪৫টি পরিবারের ক্যানসার রোগী নিয়ে এটি অনুষ্ঠিত হয়। 

আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল আহসান দিদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘কারও ক্যানসার হলে তিনি প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু তাই নয়, আমাদের দেশে সেই পরিবারটিই মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে।’ তিনি আরও বলেন, ‘এমন রোগে আমাদেরকে প্রথমেই মানসিকভাবে শক্ত থাকতে হবে। রোগীকে এমন কোনো কথা বলা যাবে না যাতে রোগী মানসিকভাবে আরও ভেঙে পরে।’

ডা. আবুল আহসান দিদার বলেন, ‘বর্তমানে সারা পৃথিবীতে ক্যান্সারের একই রকম চিকিৎসা করা হয়। তাই রোগী ও রোগীর পরিবারকে ভয় না পেয়ে উচিত সবাই মিলে এই রোগকে মোকাবিলা করা। ওষুধের পাশাপাশি মানসিকভাবে সহযোগিতা পেলে ক্যানসার রোগীর দ্রুত উন্নতি সম্ভব। মানুষ হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের ভালো করা, ভালো পরামর্শ দেওয়া।’ 

সেমিনারে সাইকোলজিকাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিকের সিনিয়র মনোরোগ কাউন্সিলর শাহিনা আক্তার ক্যানসার রোগীদের মানসিক  স্বাস্থ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি সেখানে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলেন। যেকোনো রোগে, বিশেষ করে ক্যানসারের মতো রোগে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালের আরও দুজন ক্যানসার চিকিৎসক। তারা হলেন—ডা. জান্নাতুল ফেরদাউস ও ডা. রুবামা করিম। 

ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, ‘ক্যানসার রোগের শুরুতে শারীরিক অশান্তির চেয়ে মানসিক দুশ্চিন্তা প্রধান সমস্যা হয়ে দেখা দেয়। অনেক সময় রোগীর সাথে তার দেখাশোনা করার মানুষটিও দুশ্চিন্তায় ভেঙে পরে।’ তিনি বলেন, ‘রোগীকে অবশ্যই মানসিকভাবে শক্ত রাখতে হবে। প্রয়োজন হলে রোগীর সাথে রোগীর দেখাশোনা করার মানুষটিকেও মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।’ 

ডা. রুবামা করিম বলেন, ‘ক্যানসার শব্দটি শুনতে ছোট হলেও এর চিকিৎসায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এই ধরনের রোগে তিনি আরও বেশি সচেতনতামূলক সেমিনারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ক্যাসনার যুদ্ধে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’

রেনেটা লিমিটেড করপোরেট নিউজ

সংশ্লিষ্ট সংবাদ: রেনেটা লিমিটেড

১০ ফেব্রুয়ারি ২০২৪
১৪৭ টাকা কমে রেনেটা পতনের শীর্ষে
সর্বাধিক পঠিত
  1. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  2. Price Sensitive Information of City Bank PLC.
  3. রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার
  4. ৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১১ হাজার ৮৯৫ কোটি টাকা
  5. ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
  6. দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x