ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদেয়া এখন নাটোরে
ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদেয়া এখন নাটোরে। সম্প্রতি নাটোরে উদ্বোধন হয়েছে ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম এম এম এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানার অটোমোবাইলসের ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টিএম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, নেটওয়ার্ক হেড মো. মাহমুদুল হাসান মামুন। এ ছাড়া এম এম এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ খালেদ হোসেন মাছুম।
রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন এম এম এন্টারপ্রাইজ।
ইয়াদিয়ার হেড অব সেলস টিএম আসিবুল ইমরান বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন।
বিশ্বের সঙ্গে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি।
পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে আমাদের এই ইলেকট্রিক স্কুটার। যা শহর ও শহরের বাইরের উভয় চালকদের জন্যই আদর্শ। নাটোরের সম্মানিত ক্রেতারা তাদের পছন্দের মডেলের ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।

অর্থ-বাণিজ্য ডেস্ক