Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫৪, ০২ সেপ্টেম্বর ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫৪, ০২ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
মাতৃত্বকালীন-পরবর্তী সাপোর্ট প্রোগ্রাম চালু করল ব্র্যাক ব্যাংক
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
‘ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে ২৪ ঘণ্টা কাজ করছি’
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলা শুরু বুধবার
প্লাস্টিক ও প্যাকেজিং মেলা শুরু ২৮ জানুয়ারি
সচল-অচল আইটি পণ্যের বদলে

ওয়ালটনের নতুন পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫৪, ০২ সেপ্টেম্বর ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ০২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫৪, ০২ সেপ্টেম্বর ২০২৪
ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলমসহ অন্যান্য অতিথিরা। ছবি : ওয়ালটন

নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী শ্লোগানে শুরু হলো ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪। এই সিজনে ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। 

ছয় মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন শোরুম থেকে পণ্য কেনায় এই সুবিধা পাবেন ক্রেতারা।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর লঞ্চিং প্রোগ্রামে

এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফার সিজন-৪ এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক্স ডিভাইস যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশ ও মানবজাতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সচেতন হতে হবে। তা না হলে দুর্ভোগ আমাদেরকেই পোহাতে হবে। তাই এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে দেশে ই-বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়ালটন।

চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, আগামী প্রজম্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাই উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ই-বর্জ্যকে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২০ সাল থেকেই এক্সচেঞ্জ অফার পরিচালনা করছে ওয়ালটন ডিজি-টেক। ইতোমধ্যে তিনটি সিজন ব্যাপক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এক্সচেঞ্জ অফার সিজন-৪-এর মাধ্যমেও উল্লেখযোগ্য পরিমাণ ই-বর্জ্যকে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিক্রয় প্রতিনিধিসহ প্রায় এক হাজার জন। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ প্রমুখ। এছাড়া অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও এক্সক্লুসিভ অফার এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

করপোরেট নিউজ ওয়ালটন

সংশ্লিষ্ট সংবাদ: করপোরেট নিউজ

০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
২৭ জানুয়ারি ২০২৬
‘ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে ২৪ ঘণ্টা কাজ করছি’
২৭ জানুয়ারি ২০২৬
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলা শুরু বুধবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা বাড়ার পর কমল স্বর্ণের দাম
  2. টানা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  3. আরও ১৯ কোটি ৬৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  4. চার দিনে প্রবাসী আয় এলো ৬১৭৩ কোটি টাকা
  5. কমেছে সূচকসহ লেনদেন, বেশিরভাগ কোম্পানির দরপতন
  6. প্রধান সূচকের উত্থান, ৭০ মিনিটে লেনদেন ১৬২ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x