স্বর্ণের দাম আরও বাড়ল
দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ ভরিতে বাড়ল এক হাজার ৪৭০ টাকা। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকায় মিলবে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ সাত হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
আজ সোমবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা বেচাকেনা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক