ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন-১) একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্য জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করল।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)