৮ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৫৯০ কোটি টাকা
চলতি ফেব্রুয়ারির প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৫৯০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে দুই হাজার ৯১৫ কোটি ৮০ লাখ টাকা।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৩ দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৬ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৬৬৩ কোটি ৩০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক